গত সংখ্যার পাঠ-প্রতিক্রিয়া          

Ranjan Moitra : Joy guru. Aare tui amar post theke khabar peye amar aage Fara Sayeed er kabita prakash kore felli ! Kichhutei 1st haoa hoy na amar. Jaai ektu knede aasi.

Agni Roy : Kapiecho Ranjan Moitra Babu....Rohon Kanhai....aha.....

Ranjan Moitra : Thank you Agni babu. Aha. Babubaad jindabad.

Barin Ghosal : দারুণ সেকেন্ড কবিতাটা। @Ranjan Moitra

শুভঙ্কর পাল : Swapondar sakhatkar porlam valo....kintu mobile beshi para gelona ....darun kobita pare porbo.

Sk Nt : Asadharon procchod. hats'off

Radheshyam Ghosh : Darun get-up. pujoi paua maiden magazine...furfure haua boichhe..

Pijush Biswas : যারা পুজো সংখ্যা বা শারদীয়া সংখ্যার জন্য প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে থাকেন তাদের কাছে একবার আবেদন থাকবে এই 'লিটল' ওয়েব মাগাজিনের উপর। কি অসম্ভব ভ্যালু প্রোপোজিশন, কি তার উচ্চতা। প্রচন্ড অধ্যাবসয় না থাকলে এই মাত্রায় ভালো কাজ করে যাওয়া সম্ভব নয়। দীপংকর দত্ত এক দিকে কবি অন্যদিকে সম্পাদক, কিন্তু সম্পাদকীয় করেন না, যেটা বলার উনি কন্টেন্ট সিলেকশনে জানিয়ে দেন যে অতি-বক্তব্য ওনার ধাতে পোষায় না। শারদীয়া হ্যাটস অফ।

Radheshyam Ghosh : ayakdam

সুবল দত্ত : ওয়েব ম্যাগ এর একটা নতুন অধ্যায় ছবি ও আলোচনা ওঃ ফাটাফাটি।

দেব জীবনকেত : PoRbo dhire dhire.

(অজ্ঞাত পরিচয়) : asadharan kaj hochchhe.realy more than expectation.

Supriya Saha : Shunyakaal webzine nam porichito onek din dhorei. kichu lekha porechi, batikromi sahitter swad paoa jai, valo lage.

Swapan Roy : দীপঙ্কর বরাবরের সাহসী...ওর কাগজে সেই একরোখা কিন্তু বৈচিত্রময় ছাপ থাকবে না,সেটা হয়না!একটা পত্রিকা কেন এবং কিভাবে বন্ধন'কে গ্রন্থিহীন করে শূন্যকাল ফলো করলে কিছুটা ধরতে পারা যায়!

Japamala GhoshRoy
: একদম ঠিক বলেছো স্বপন দা। আর দীপংকরের এই পত্রিকা সাজানোর ভাবনা একেবারেই সবার চেয়ে আলাদা। প্রথম২ সহ্য করতে পারতাম না। খুব আহত হতাম। আক্রান্ত হতাম। পরে বুঝলাম রূঢ় বাস্তব জীবনের পাzল গুলোই শূন্যকাল কে ইন্ডিকেট করে। ও কাটা আঙুল দিয়ে লেখে এবং সেই আঙুল ও নিজেই কাটে।

Uday Narayan Jana : Samogro protrikati ekti anyono rakom prakaashonar dristanto hoe uthhe6e. Ottonto unchu maaner lekha o uposthapona.

Barin Ghosal : স্বপনের ইন্টারভিউ উপভোগ করলাম। সেসব দিনের কথা মনে পড়ছিল। মৌলিনাথ ভাল প্রশ্ন করেছো।

Moulinath Biswas : Dhanyabad Barinda.

Pijush Biswas : ঘোড়ার চালে মাত, দাবা খেলা চলছে ? @Swapan Roy

Barin Ghosal : ভাল লাগল কৌশিক। নিজের অপমান বোধ, রাগ, অর্থকৌলিন্যের বঞ্চনা, যুবকের সমস্যাগুলো কোন কালেই কম নয়। তাই সব তরুণের কাছে এই রিট্যালিয়েশনের কল্পনার আদর হবেই। কিন্তু তোর কলম ? বাঃরে। @Kaushik Chakrabarty

Radheshyam Ghosh : পড়তে গিয়ে একটা শারীরিক অসুবিধে হচ্ছিলো। পড়া অসমাপ্ত। @Rimi Dey

Japamala GhoshRoy : শারীরিক অসুবিধে?

Radheshyam Ghosh : জ্যামিতি কবিতা কিছু কৌরবেই খুব সম্ভব পড়ে থাকবো। খুব ভালো একটা angle. @Abhijit Mitra.

Radheshyam Ghosh : সুমিতেশের জীবৎকালে কতটা আলোচনা হয়েছে আমার জানা নেই, ওঁর মত আদোপান্ত কবিকে নিয়ে এই আলোচনাটি খুব প্রাসঙ্গিক, একটা নতুন ভাবে দেখবার চেষ্টা। খুব আনন্দ পেলাম। @Ramit Dey

Debanjan Das : কবি যেখানে পৌঁছনোর চেষ্টা করেন নিজস্ব এলিমিনেশন প্রসেস - এই রকম এক প্রস্তাবনার প্রেক্ষিতে আলোচনাটি চমৎকার ... @Ramit Dey

Radheshyam Ghosh : এ তো মনে হচ্ছে আপনাদেরও আত্মজীবনের অংশ। (on Biren Dongwal) @Dipankar Dutta

Pijush Biswas : অসাধারণ কবিতা, হিন্দি কবিদের প্রতি আমার আকর্ষণ আরো বাড়ছে ! I have developed liking of Hindi Poets more. (on Biren Dongwal)

Radheshyam Ghosh
: Specially composed. স্ক্যাভেঞ্জ্যারের ব্যাগে ওয়েস্ট আইটেমের গাঁথা মালাকে জেমের করে তুললো সে কোন কেমিস্ট না অ্যাল!! টুপি খুল্লাম... @Barin Ghosal

Pijush Biswas : বারীন দার হাতে এত যাদু, অবাক হতে হয়, He is simply a magician even without magic realism ! @Barin Ghosal

Subal Dutta : হৃদয়ভূখণ্ডের অলীক পুরুষ তুমি, তুমি আমার পড়ন্ত অব্দি রয়েছ নতুন নতুন ...অপূর্ব মহক, ওঃ @Rabindra Guha

Pijush Biswas : এই প্রথম এই কবির কবিতা পড়লাম, ভারী চমতকার লেখেন। আজকাল বাংলা যে কোথায় কোথায় বর্তমান, সেটাই প্রতিদিন ভেবে আনন্দ পাই। @Farah Sayeed Nomro Nomrota

Pijush Biswas : শব্দের বাচ্চারা জন্মে নিচ্ছে কবিতায়। একটা সিগনেচার দেখা যায়। @Pranab Pal.

Hasan Robayet : ফারাহ সাঈদের লেখা বেশ লাগলো

Barin Ghosal : রঞ্জন, রোহান কানহাই দারুণ দারুণ। @Ranjan Moitra

Bhaswati Goswami : ছবি ছবি জল............কখন জলে ধোওয়া ব্লারড ওয়াশ পেইণ্টিং হয়েে যাচ্ছে.........।। @Ranjan Moitra

Pijush Biswas : রঞ্জন দা কি যে ছবি তুলে ধরেন, ছবিগুলো পা টেনে ধরে। "দূরে দূরে পেন্ডুলাম
ছায়া ছায়া হোম-স্টে, তালসারি, পাইনোটাইপ।" রঞ্জন দার উত্তর রঞ্জন দা। @Ranjan Moitra

Pijush Biswas : ম্যাটারনিটি কবিতা টি অপুর্ব ! দিল্লিতে বসে অবাঙ্গালীদের মধ্যে থেকে এই লেখাগুলি একদম খাপ খেয়ে যায়, বিশ্বাস হয় না এটা বর্ধমান থেকে লেখা ! দারুন ! @Japamala GhoshRoy

Bhaswati Goswami : দারুণ লাগছে সব্য.........আবার এক অন্য নতুন......। @সব্যসাচী সান্যাল

Pijush Biswas : খুনী মায়াবী হরিণ, সে-যে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না তারে বাঁধা। @সব্যসাচী সান্যাল

Barin Ghosal : খুনী আমাকেও চিনে ফেলবে, তাহলে ? গোয়েন্দা দাদা ?  @সব্যসাচী সান্যাল

Pijush Biswas : চমৎকার কবিতা । বাহ ! দু ফাল পৃষ্ঠার মাংস, নসিয়াও পতাকা তুলেছে
ভ্রমর পুরোনো কাব্য, চুল্লিবাজি
ঢোকাবো অতটা --------দারুণ !  @Anindya Roy

Bhaswati Goswami : দিল্ ছুঁ লিয়া জনাব........." ছেলেবেলার ভুলগুলি মেঘ হয়ে নেমে আসে.........। @Agni Roy

Pijush Biswas : অমায়িক আর এত সরল ভাবে আসে অগ্নি দার হাতে - "গোপন আর্দ্রতার খবর
পরদিন সংবাদপত্রে প্রকাশিত হয় না।" -- থাক কিছুটা গোপন থাক ! বাহ  @Agni Roy

Barin Ghosal : ভাইরাস ৩ ভাল হয়েছে ভাস্বতী। Bhaswati Goswami

Bhaswati Goswami : আপনার প্রদর্শিত পথ চলে, লেখার প্রতি সততা যেন ধরে রাখতে পারি...... এই আশীর্বাদ করবেন @Barin Ghosal

Radheshyam Ghosh : ভাইরাস-৩ দারুণ লাগলো। @Bhaswati Goswami

Bhaswati Goswami : অনেক ধন্যবাদ দাদা.........লিখতে পারছিলাম না......আপনার কথায় নতুন করে উদ্যম পেলাম...। @Radheshyam Ghosh

Pijush Biswas : ভাইরাস ছড়িয়ে পড়ুক ! একটা ল্যাপটপ থেকে অন্য ডেস্কটপ ! দারুণ । @Bhaswati Goswami

Pijush Biswas : ছবিগুলো জীবন্ত হয়ে উঠেছে। এমনই তুলির আঁচড় ! নাড়াচাড়া
ফ্যানাগুলি
গাছের দিকে আরও গাছ হয়ে যাচ্ছে...--বাহ  @Nilabja Chakrabarti

Barin Ghosal : ভাল লিখেছিস নীল। স্তন থেকে স্তনের আকার ঝরে গেলে কি থাকে ভাবছি। অথচ গাছের দিকে আরও গাছ হওয়া জমে ক্ষীর। স্বাদু এই ফিলিং।  @Nilabja Chakrabarti

Radheshyam Ghosh : অদ্ভুৎ শোষণশক্তি এই কবিতার। ইজাকিউলেশন, স্কিজয়েড-মালাই-য়ের গুণে কত মিহি হয়ে গ্যাছে। কী আত্মসাৎ করেনি এ লেখা! ড্যাফোদিলওয়ালা আফতাব,.....একটি বিড়ালচলনের/পোহানু এক/ঘিণোনা আঁতোয়ানেত....নূপের গাঙে নূপ ভেসে যায়....... @Dipankar Dutta.

Pijush Biswas : "হুলা" কবিতাটা খুব শক্তিশালী কবিতা, আমার ধরাছোঁয়ার বাইরে ! @Dipankar Dutta.

Barin Ghosal : নার্গিসিস্টিক নার্সিশাস কি লিখেছিস রে দীপু ! অসাধারণ। বহুদিন পরে তোর কবিতায় চার্জড হয়ে গেলাম। @Dipankar Dutta.

Nilabja Chakrabarti : Shunyakaal Webzine-ke kritiggotaa... Pijush baabu... thanks... Barin daa... smile emoticon anek dhanyabaad...

Debasis Mukhopadhyay : বাংলা কবিতা যে কতোখানি এগিয়ে এবং এর ভাষা কতটা আধুনিক হওয়া দরকার চিন্তার সঙ্গে তা শূন্যকাল ওয়েবজিন না পড়লে সত্যি জানা যেতো না । ভালো কবিতা পড়লাম । শুভকামনা রইলো ।

Amitabha Mukhopadhyay : অনেক লেখাই বেশ ভালো লাগলো। অভিনন্দন, দীপংকরদা।

Bhaswati Goswami : @Pijush Biswas "রিসাইকেল বিন টানটান কবিতা......পাওয়ারফুল এ্যাণ্ড স্মার্ট......।"

Bhaswati Goswami : @Nilabja Chakrabarti "খুব ভাল লেখা নীলাব্জ......ফিলিং ও কন্ভেয়িং......ভরিয়ে দিচ্ছে......।।"

Nilabja Chakrabarti : Thanks Bhaswati di... smile emoticon

Bhaswati Goswami : @Dipankar Dutta "সিম্পলি ওয়াও......।"

Bhaswati Goswami : @Barin Ghosal "অবাক হতে হয় ভেবে.........প্রতি মুহূর্তে বারীনদা.........নতুনকে ভাঙ্গছেন গড়ছেন....প্রতি নিয়ত নির্মাণ বিনির্মাণের এক সজীব প্রক্রিয়া...।।"

Taniya Chakraborty : khub bhalo sankhyaa....khub

Bhaswati Goswami : sampurno....bhinno swaad er dui kathopocharon..... Very enriching experience Swapan Roy da o Malay da.....aar ebhabe aamader kachhe onder pnouchhe deoar jonye....dhonyobaad... Dipankar....Arupda.......Moulinathda

Radheshyam Ghosh : @মলয় রায়চৌধুরী "বিভিন্ন literary theoryগুলোর ঢেউয়ে কিভাবে সওয়ারী হয়েছেন, কবি মলয় রায়চৌধুরীর সেইসব পিঠে-চাপা অভিজ্ঞতা জানা গেল।"

মলয় রায়চৌধুরী : Radheshyam Ghosh Babukey aamar pennam janio.

Radheshyam Ghosh : ছ্যা ছ্যা, কুন্ঠিত হলুম। বয়স, আয়তন, অভিজ্ঞতা আর যদি কোন দশক পরিচয় থাকে তাতেও আমরা নব্বই, আপনি ষাট-শাট শাট.... @Malay Roychoudhury

অভি সমাদ্দার : amra-ta k k re

Radheshyam Ghosh : amra trivam, অভি সমাদ্দার

Radheshyam Ghosh : "নতুন কবিতার জেদি সৈনিকদের মধ্যে আমাদের এদিকার প্রতিনিধি স্বপনদা। ম্যানিফ্যাস্টো লেখা, কবিতা আন্দোলনে পাম দেওয়া আর নতুন কবিতা সত্যি সত্যি লেখা অন্য জিনিস। স্বপনদার কয়েকটি নতুন কবিতা আমি নিজে পড়েছি, আমি অভি সমাদ্দার, আমি অভি দূর্বা পড়েছি। অভি বলেছে, চল ঘুরে আসা যাক স্বপনে বানানো দেশ, স্ব দেশ আমাদের। আচ্ছা, পিটুলিপাতার দোনার স্বদেশ কি নতুন কবিতার জার্নি হতে পারে?  @Swapan Roy Moulinath Biswas

Japamala GhoshRoy : "দীপংকরের হাতে হিন্দী কবিতার এই ভাবানুবাদ এত সাবলীল হয়ে উঠেছে এই কারণেই যে এই কবিতার সঙ্গে কোন না কোন ভাবে ওর আত্মিক যোগ রয়েছে। এটা একান্ত আমার ভাবনা।" (on Biren Dongwal)

Japamala GhoshRoy : "কবিতা টা অসাধারণ একটা নতুন মেনু। রেসিপি টাও সবার চেয়ে আলাদা আর অভিনব। এমন রান্না আমি পারবো না। মানে এমন কবিতা লিখতে পারবো না।" @Barin Ghosal

Japamala GhoshRoy : "অসম্ভব ত্রিগুণাতীত, কোষে কোষে এবং প্লাজমায়, লালার সিক্ততা থেকে লালসার ঊর্ধ্বে ওঠা বিষ থেকে বিষাদ পেরোনো অমৃত পুরুষকার। হে রবীন্দ্র! জপমালার লহ নমস্কার। প্রণাম রবীন্দ্র দা।" @Rabindra Guha

Ranjan Moitra : "স্বপন আর মৌলিনাথ দুজনকেই ভালবাসা এই সুন্দর কথোপকথনের জন্য। @Swapan Roy, Moulinath Biswas

Moulinath Biswas : Amar o Swapaner sanlap jader valo lagchhe sabai ke dhanyabad. tabe krititwa besitai Dipankar o Swapaner.

Ranjan Moitra : "অনুবাদটা চমৎকার হয়েছে দীপঙ্কর" (on Biren Dongwal)

Ranjan Moitra : "দারুণ খেলেছো বারীন দা। ইন্ট্রো থেকে কবিতার শরীরে আসার আগে মধিখানের ওই জগাখিচুড়ি, অণুবাগান থেকে ভ্রুণ থেকে রক্তমাংসে্র সংগঠনে আসার আগে ওই উল্টানো ব্যাগ ও রেসিপি, ঝাড়ুদারের ঝুলিতে বুড়িয়ে যাওয়া ট্রেকিংও, আক্রমণ ও নবনীর দুইমেশালি, জমিয়ে দিয়েছো।"  @Barin Ghosal

Ranjan Moitra : "বারীন দা কিন্তু ওই রান্নাটা সত্যিই ভালো রাঁধে জপমালা। আমি খেয়ে সাক্ষী।" @Japamala GhoshRoy

Ranjan Moitra : "অপূর্ব মহক" @Rabindra Guha

Ranjan Moitra : "দারুণ, ফারাহ্। বাগানের জোড়া ক্যাফেইন আর অহল্যার ভাইভা বেশি ভালো লাগলো"  @Nomro Nomrota

Ranjan Moitra : "প্রণবিয়" @Pronab Pal.

Ranjan Moitra : "পুরো চাবকে দিয়েছো জপমালা।" @Japamala GhoshRoy

Ranjan Moitra : "সূত্র মুছতে ফিরে আসেন খুনী, আস্তে আস্তে ঘটনা তাঁকেও মুছে ফেলে......মৃদু একটা তার্পিন তেলের গন্ধ সীডার বনের থেকে উঠে আসে ----------- আহা"  @সব্যসাচী সান্যাল

সব্যসাচী সান্যাল : Thank you gurudeb

Ranjan Moitra : "অনেকদিন পর তোর কবিতা পড়লাম অনিন্দ্য। যদি আমি ঠিকঠাক ধরতে পেরে থাকি তাহলে, দৃশ্য দিয়ে শুরু করে তারপর সেই দৃশ্যকেই অনুচ্চকিত উচ্চারণে ধ্বংস করে, তার অনুসঙ্গগুলিকে কল্পিত অভিজ্ঞতায় নয়া চেহারা দিয়ে তাই দিয়ে কবিতাশরীর নির্মাণ ----- এই পরীক্ষা----- ভাল উৎরেছিস------- । আর একটু লাবণ্য যোগ করার কথা ভেবে দেখতে পারিস। তবে এ সব কথাই আমি তোর কবিতা কতটা স্পর্শ করতে পেরেছি তার ওপরেই নির্ভর করছে।"  @Anindya Roy

Ranjan Moitra : "সেচব্যাবস্থা শব্দটার অসাধারণ ব্যবহার করেছিস অগ্নি।" @Agni Roy

Ranjan Moitra : "ভাল লেখা পীযূষ। রিসাইকেল বিন - এর আবিষ্কার গুলি আর একবার রিসাইকেল্ড হোক না ---- আমরা অপেক্ষায়" @Pijush Biswas

Ranjan Moitra : "ভাইরাস - ৩ খুব ভাল । "কোথাও জমেনি বলে তুমি মেঘ ফলাতে যাও "---- শুধু এই অংশটুকু থেকে কি আর একটা কবিতা শুরু করার কথা ভাবা যেতে পারে, ভেবে দেখতে পারো। পরামর্শ মাত্র।"  @Bhaswati Goswami

Ranjan Moitra : "আহা। কেয়া বাত।" @Nilabja Chakrabarti

Bijleeraj Patra : darun

Nilabja Chakrabarti : Thanks Ranjan daa... eisab bhorsaay...

Ranjan Moitra : "হুলা" বেশি ভাল লাগলো । সমস্ত আক্রমণাত্মক উচ্চারণ, ব্যাঙ্গ, ছড়াছড়ি শরীরের নাট বোল্টু ইস্ক্রুপ সব কিছুর আড়াল ছাপিয়ে উঠছে মায়া ভালবাসা জীবনের জন্য তীব্র টান। পাঠক আমি ভেবে দেখব, বোঝার চেষ্টা করব যে কি কাম এখানে একাকার হয়ে যাওয়া ফেউ এবং হুলাদল-এর ! তারা কিই বা সামাল দেয় আর কি বা খ্যাদায় ! যেখানে মানুষটি বারে বারে তার মুন্ডু আর ধড়কে নতুন করে খুঁজে পায়, নতুন করে জোড়ে আবার ভেঙে ছত্রখান করে ফের নতুন করে সাদা ক্যানভাসের সামনে বসে সিনা তানকে। যখন ওই লোমশ গলফ হোলকেও অনুসঙ্গের চেয়ে বেশি কিছু মনে হয়না এই তীব্র জীবনবোধের পাশে। হয়তো ভুলই হোল, তবু আমি এভাবেই তোর কবিতাটা থেকে আমার কবিতাটা পেয়েছি।" @Dipankar Dutta.

Japamala GhoshRoy : একদম ঠিক বিশ্লেষণ করেছো রঞ্জন দা। ভেঙে২ টুকরো২ করে আবার পাজল সাজাতে জানা টাই দীপঙ্করের বৈশিষ্ট্য।

দীপঙ্কর দত্ত : heart emoticon রঞ্জুবাবা।

Ranjan Moitra : "নিজেকে নিয়ে রঙ্গ করা খুব সহজ কম্ম নয়। তৎকালীন যে ভাষা -পরিবেশের হাত ধরে তোর রাগ হতাশা চাবুক সব উন্মোচন করেছিলি কবিতায়, আজ সেই কবিতার উন্মোচন যখন করছিস তখনো তোর সেই ফুলে ওঠা রোঁয়াগুলো স্পষ্ট টের পাওয়া যাচ্ছে উচ্চারণের তরোতাজা রসবোধটি সমেত। দারুণ, কৌশিক।"  @Kaushik Chakrabarty

Ranjan Moitra : "হাঁটি। দীর্ঘ সব ছায়ার ভেতর। যেন মর্মর না ওঠে।" "ক্রমে 'সুলতান' নামক অবয়ব নিয়ে উঠে আসি সাদা পাতাটির বিক্ষোভে।" "তোমারই রোদ্দুর ভিজিয়ে নিচ্ছি, জাস্ট স্থা-টি জড়িয়ে "--- এভাবে তোমার সাথে একটু হাঁটার চেষ্টা করলাম অভী।"  @অভি সমাদ্দার

Ranjan Moitra : "অপূর্ব , রাধে । এ আমার প্রাথমিক মুগ্ধতা । তবে সত্যিই কিছু বলতে গেলে বারে বারে পড়তে হবে কবিতা এবং গদ্য দুটোই।"  @Radheshyam Ghosh